সারা দেশে শারদীয় দুর্গোৎসব শুরুর আগেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে নয় দিনব্যাপী নবদুর্গাপূজা।আজ রবিবার উপজেলার ইছামতি চা-বাগানের মঙ্গলচণ্ডী মন্দিরে দেবী দুর্গার প্রথম রূপ শৈলপুত্রীর পূজার মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো ভক্তের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।প্রচলিত রীতি অনুযায়ী, শারদীয় দুর্গোৎসব পাঁচ দিনব্যাপী হলেও মঙ্গলচণ্ডী মন্দিরে দেবী দুর্গার নয়টি রূপের আরাধনায় পৃথকভাবে পূজা করা হয় নয় দিন ধরে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০১০ সালে এ পূজার...