ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর ভৌগোলিক মধ্যস্থল পাগলা মৌজায় (পাগলা থানা–সংলগ্ন এলাকায়) স্থাপনের দাবি জানিয়েছে ‘দক্ষিণ গফরগাঁও নাগরিক ঐক্য’। সংগঠনটির দাবি, গেজেটে ঘোষিত নয়াবাড়ী মৌজা উপজেলার এক প্রান্তে হওয়ায় অধিকাংশ বাসিন্দাকে প্রশাসনিক সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, যা নতুন উপজেলা গঠনের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক মাহবুবুর রহমান ফুরকান লিখিত বক্তব্যে এ দাবি তুলে ধরেন। সংবাদ সম...