জামালপুরের
মেলান্দহে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ঘটেছে
ধস্তাধস্তির ঘটনা। এতে আহত
হয়েছেন উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকসহ চার পুলিশ সদস্য। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি এনামুল হক (২৮) ও তার স্ত্রীকে গ্রেপ্তার
করে থানায় নিয়ে যায়।
সোমবার সন্ধ্যায়
উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এনামুলের বাড়িতে ঘটে এ ঘটনা। আহত
পুলিশ সদস্যরা হলেন মেলান্দহ থানার এসআই তরিকুল ইসলাম হিমন, সহকারী উপপরিদর্শক মো. আওয়াল, আবু রায়হান ও কনস্টেবল মো. তাহের...