দুর্গাপূজাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। এসব সিনেমার মধ্যে বক্স অফিসের লড়াই জমে উঠেছে। দর্শক আগ্রহ ও আয়ের হিসাবে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে রয়েছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। তবে চমক দেখিয়ে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘দেসু ৭’কে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’।বক্স অফিসের হিসাব নিয়ে কাজ করা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে ২৩ অক্টোবর পর্যন্ত ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ আয় করেছে প্রায় ৬ কোটি ৭২ লাখ রুপি। দ্বিতীয় স্থানে থাকা ‘দ্য একেন:...