শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।আজ রবিবার নবাবগঞ্জের কলাকোপা এলাকার বাগমারা সার্বজনীন দুর্গামন্দির ও বর্ধনপাড়া বড় বাড়ি সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।পরিদর্শনের সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সম্ভাব...