ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা জোরদার করে জনসাধারণকে সুরক্ষিত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।আজ শনিবার দিনাজপুর মেডিকেল কলেজের (দিমেক) মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডেঙ্গু জ্বরবিষয়ক সেমিনার ও সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু জ্বর সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ...