সামাজিকমাধ্যমে নিজের শরীর নিয়ে অশালীন মন্তব্য এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণী অভিনেত্রী পায়েল রাজপুত। যারা তার শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, তাদের কড়া ভাষায় জবাব দিয়েছেন এই অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার শরীর নিয়ে অন্যদের বিচার-বিশ্লেষণ কিংবা অশালীন মন্তব্য করার অধিকার কারও নেই।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেন পায়েল।পোস্টে অভিনেত্রী লেখেন, ‘তোমাদের লজ্জা হওয়া উচি...