ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির (ডিইউকিউএস) আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ পপ কুইজ প্রতিযোগিতা ‘ডিইউকিউএস পপ ব্যাটল ৩.০’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আল মোজাদ্দেদী আলফেছানীর বক্তব্যের মাধ্যমে উদ্বোধনের পর দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ জন কুইজার অংশ নেন।শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে কুইজ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দেশ-বিদেশের মুভি, সিরিজ, গান, ভি...