ব্রাহ্মণবাড়িয়ার
বিজয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়
একটি প্রাইভেটকার। এ সময় নিহত হন মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক যাত্রী এবং
গুরুতর আহত হন প্রাইভেটকারের চালক মো. তানিম আহম্মেদ।
শনিবার (১৮
জুলাই) বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে ঘটে এ দুর্ঘটনা। নিহত সাইফুল স্থানীয় সরাইল উপজেলার
চাঁনমনিপাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে
থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে নিজ বাড়ি সরাইলে
ফিরছিলেন সাইফুল।...