নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ডাউন লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল। সোমবার রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের সঙ্গে ঘটে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য, রাত সোয়া ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে ঘ...