পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে সামুদ্রিক মাছ ‘টাইটান ট্রিগারফিশ’।স্থানীয়ভাবে ‘চামড়া মাছ’ নামে পরিচিত প্রায় ৯০০ গ্রাম ওজনের মাছটি আজ শনিবার সকালে মহিপুর মৎস্য বন্দরে আনা হলে তা দেখতে ভিড় করেন স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীরা।জানা গেছে, শনিবার সকালে সাগর থেকে অন্যান্য মাছের সঙ্গে মাছটি ধরে মহিপুর মৎস্য বন্দরের মুন ফিসে নিয়ে আসেন জেলেরা। মাছটির আকৃতি ও গঠন অন্যান্য মাছের তুলনায় ভিন্ন হওয়ায় প্রথমে এর প্রজাতি শনাক্ত করতে পারেননি তারা।জেলেদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধ...