জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কেবল ইতিহাসের গৌরব নয়, ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানান তিনি এবং তাদের আত্মত্যাগের আদর্শে গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘দৃঢ়ভাবে বিশ্বাস করি, শহীদদের রক্ত কখনও বৃথা যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা আমাদের জন্য কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প...