জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ‘সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের জন্য নির্ধারিত ৬০ হাজার টাকা ভেন্যু ফি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে মওকুফ করা হয়েছে। সংশ্লিষ্ট...