দেশের মৎস্য খাত অভ্যন্তরীণ চাহিদা পূরণে সক্ষমতা অর্জন করেছে। এখন মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
গতকাল মঙ্গলবার মৎস্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে নদী খনন, খাল সংস্কারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। পরে সাবেক প্রধানমন্...