গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাসের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।আজ বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনাটি ঘটে টঙ্গী মুদাফা মাস্টারপাড়া এলাকায়।দগ্ধ ব্যক্তিরা হলেন— মুদাফা মাস্টার বাড়ি এলাকার ফখরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া লালচ মিয়া (৬০), তার স্ত্রী নাছিমা বেগম (৫০) এবং তাদের মেয়ে তানিশা (১৬)। দগ্ধ লালচান পেশায় একজন চাকরিজীবী। স্থানীয়রা জানায়, ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে আগে থে...