জাতীয়
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ১১৬ নম্বর কক্ষ।
সেই কক্ষে ১৩ বছরের এক
কিশোরের সমস্যা দীর্ঘসময় নিয়ে শুনছেন কর্তব্যরত
চিকিৎসক। কিশোরের মা পাশে বসে
আছেন। মামা বাইরে অপেক্ষা
করছেন। মামা বললেন, ‘এই
ছেলে ঠিকমতো পড়াশোনা করে না। দিনরাত
মোবাইল চালায়। এটা-সেটার জন্য
জেদ করে। না পেলে
রাগারাগি-ভাঙচুর করে।’
গত বৃহস্পতিবার হাসপাতালেই পরে কিশোরের মায়ের
সঙ্গে কথা হয়। স্কুলের
শিক্ষকের পরামর্শে ছেলেকে এখানে নিয়ে এসেছেন। গাজীপুরে
থাকেন তারা। মা জানিয়েছেন, স্বামী
প্রবাসী। কয়েক বছর থেকেই
না...