সাইপ্রাসে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. সৌরভ সরকার (৩২) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।সৌরভ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আরঙ্গাইল গ্রামের স্কুলশিক্ষক আব্দুর রশিদের ছেলে।আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক। তিনি শোক প্রকাশ করে জানালেন, সৌরভের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করা হবে।সৌরভের পরিবারের সদ...