নোয়াখালীর
সোনাইমুড়ী উপজেলায় ধূমপানকে কেন্দ্র করে বিরোধের জেরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছররা
গুলিতে আহত হয়েছেন অন্তত ছয়জন। শুক্রবার (২৬
জুন) রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের
ঘটনা এটি।
পুলিশ ও স্থানীয়দের
ভাষ্য, বৃহস্পতিবার রাতে একটি দোকান থেকে সিগারেট কিনে ধূমপান করছিলেন দেওটি
ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদ ও রেদোয়ানসহ কয়েকজন যুবক। এ সময় এলাকার কয়েকজন মুরব্বি
তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে শুক্রবার রাতে রাশেদের
নেতৃত্বে একদল যুবক...