সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে বাংলাদেশে ‘চ্যাটজিপিটি’ নিষিদ্ধ করা হয়েছে।তবে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। বাংলাদেশে চ্যাটজিপিটি নিষিদ্ধ করা হয়নি এবং শিক্ষামন্ত্রীও এ ধরনের কোনো নির্দেশনা দেননি।অনুসন্ধানের শুরুতে ওপেনএআইয়...