চাঁদপুরে চিকিৎসকের অবহেলায় হাজেরা বেগম (৪২) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ঘটেছে এ ঘটনা। হাজেরা বেগম লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা। তিনি আক্তার হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লিভারের সমস্যায় তাকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়স্বজনদের অভিযোগ, হাজেরা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার ডাকতে যান স্বজনরা। দেখেন, কর...