বাগেরহাটে দায়িত্ব পালনের সময় ডা. সাকিয়া হক নামে এক চিকিৎসককে হেনস্তা করার অভিযোগ উঠেছে। গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। সাকিয়া ওই হাসপাতালের সহকারী রেজিস্ট্রার।তিনি অভিযোগ করেন, রোগীর শরীরে ক্যানুলা পরানোকে কেন্দ্র করে তার সঙ্গে আসা কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে গালাগাল করেন এবং তাকে মারতে তেড়ে আসেন।ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন ডা. সাকিয়...