চাঁদপুরের প্রতিটি ইউনিয়নের যেকোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে পাঠাগার গড়ে তোলা হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার সব স্কুলেই পাঠাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। এর মধ্যে চাঁদপুর জেলার ছয়টি ইউনিয়নে পাঠাগার গড়ে তোলা হয়েছে বলেও জানালেন তিনি।আজ সোমবার দুপুরে চাঁদপুরের ছেংগারচর পৌরসভার পৌর পাঠাগার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বলেছেন, উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকার বিষয়টি...