সিলেটের বিয়ানীবাজার
পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল
গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। নির্মাণ শেষ হয়েছে প্রায় ছয় বছর আগে। কিন্তু
পর্যাপ্ত গ্রাহক না থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি প্ল্যান্টটি। নিয়মিত ব্যবহার
না হওয়ায় নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। এ অবস্থায় সরকারি অর্থে নির্মিত স্থাপনাটি
রক্ষণাবেক্ষণ নিয়েও বিপাকে পড়েছে পৌর কর্তৃপক্ষ।
জনস্বাস্থ্য প্রকৌশল
অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিয়ানীবাজারসহ দেশের ৪০টি পৌরসভায় বিশুদ্ধ পানি স...