নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন। দীর্ঘদিনের শিক্ষকতা, নিষ্ঠা, সততা ও শিক্ষার প্রতি আন্তরিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মো. নাজিম উদ্দিন সংবর্ধনা, সনদপত্র, ক্রেস্ট ও দুই লাখ টাকা পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন সভাপতিত্ব করেন। এতে শিক্ষা প্রতিম...