ঢাকার মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কিংবা মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দরসহ দেশের বেশ কয়েকটি মেগা প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে জাপান। আগামী পাঁচ বছরে দেশটি থেকে আসবে আরও প্রায় পৌনে ১ লাখ কোটি টাকার বিনিয়োগ। হাল আমলের এসব বিনিয়োগই নয়, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পুনর্গঠন ও উন্নয়নে অসামান্য অবদান রেখে আসছে দেশটি। ১৯৭১-৭২ অর্থবছরে মাত্র ১ কোটি ৬ লাখ ডলার বা ৮ কোটি ৪৮ লাখ টাকা (ডলারের তৎকালীন বিনিময়মূল্য ৮ টাকা ধরে) অনুদান দিয়ে শুরু ক...