নাটোরের গুরুদাসপুর উপজেলার খানুড়া বালিকা উচ্চবিদ্যালয়ে তিন বছর আগে ২২ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত একটি বিজ্ঞান ভবন ভেঙে সেখানে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নতুন অ্যাকাডেমিক ভবন। ব্যবহারযোগ্য অবস্থায় থাকা ভবনটি ভেঙে ফেলার আগে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়কে জানানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ নিয়ে সরকারি অর্থের অপচয় ও নিয়মনীতি নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়ভাবে।বিদ্যালয় সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরে ইউজিডিপির অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে...