কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর এলাকায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিকাল ৩টা পর্যন্ত উদ্ধার পায়ের ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক বা কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি।স্থানীয়দের ধারণা, অন্য কোথাও কোনো ঘটনা ঘটার পর বিচ্ছিন্ন পা’টি সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এর সঙ্গে কোনো অপরাধের ঘটনা জড়িত কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।এসব তথ্য নিশ্...