বিশ্ব
জুড়ে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্য
একটি বড় সমস্যা হয়ে
দাঁড়িয়েছে। এই পুরনো প্রযুক্তিগুলো
পুনরায় ব্যবহারের উপযোগী করতে অভিনব এক
উপায় বের করেছেন গুগল
রিসার্চ ও ইউনিভার্সিটি অব
ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর (ইউসিএসডি)
গবেষকরা। তারা দুই হাজারটি
ফেলে দেওয়া গুগল পিক্সেল ফোন
ব্যবহার করে একটি চমৎকার
‘মিনি ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম’ তৈরি করেছেন।
সি-নেটের প্রতিবেদন বলছে, এ প্রক্রিয়ায় গবেষকরা
প্রতিটি ফোনের মাদারবোর্ড আলাদা করে ২৫ থেকে
৫০টি ডিভাইসের ছোট ছোট ক্লাস্টার
তৈরি করেছেন। এতে...