১৯৫০ সালের এই দিনে দক্ষিণ কোরিয়ার ওপর আকস্মিক আক্রমণ চালায় উত্তর কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ভূরাজনৈতিক উত্তেজনা থেকে সংঘাতটির সূত্রপাত। যুদ্ধে কোরীয় উপদ্বীপে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে, যা উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভাজনকে আরও দৃঢ় করে তোলে। দুদেশের মধ্যে এখনো ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও অর্থনৈতিক অবস্থা বিদ্যমান।