চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছের বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১৫৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কৈ কোরাল মাছ। সচরাচর এত বড় আকৃতির মাছ বাজারে দেখা যায় না। তাই মাছটি দেখতে সকাল থেকেই বাজারে ভিড় করছেন ক্রেতা ও সাধারণ মানুষ। কেউ বিস্মিত চোখে মাছটির বিশালত্ব দেখছেন। আবার কেউ স্মৃতি হিসেবে ছবি ও ভিডিও ধারণ করছেন।বিক্রির জন্য মাছটি বাজারে এনেছেন মাছ ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানালেন, ‘সুন্দরবন উপকূলীয় এলাকায় মাছ ধরতে যাওয়া একটি জাহাজের জালে ধরা পড়ে বিরল আকৃতির এই কৈ কোরাল। ওজনের কারণে জাহাজ...