গাজীপুর মহানগরীর কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাতে কারখানাগুলোর প্রধান ফটকে ছাঁটাইয়ের নোটিস টানিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা নোটিসটি দেখতে পান।ছাঁটাই হওয়া প্রতিষ্ঠানগুলো হলো কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।কারখানা কর্তৃপক্ষের নোটিসে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা ও গ্যাস বিল পরিশোধ করতে না পারায় গত ৬ জুন থেকে প্রতিষ্ঠানগুলো লে-...