চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের একমাত্র লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরে ১৬৫ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা লাভ করেছে।এ সময়ে প্রতিষ্ঠানটির চিনি কারখানায় ৬০ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকা লোকসান হলেও ডিস্টিলারি, বায়ো ফার্টিলাইজার ও অন্যান্য ইউনিটের মুনাফায় তা পুষিয়ে গেছে।কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বি হাসান জানান, ২০২৫-২৬ অর্থবছরে ডিস্টিলারি থেকে ২২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা লাভ করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ফার্ম থেকে...