রংপুরের
পীরগাছায় বিএনপি নেতার তালিকায়ই নিয়োগ দেওয়া হলো সারের ডিলার।
কোটি টাকার বাণিজ্য, স্বজনপ্রীতি, দলীয় নেতাকর্মীদের নিয়োগের
বিতর্ক নিয়ে দফায় দফায়
সংবাদ প্রকাশ করা হলেও আমলে
নেয়নি প্রশাসন। অবশেষে দলীয় প্যাডে উপজেলা
বিএনপির সভাপতি স্বাক্ষরিত তালিকায় নাম থাকা ব্যক্তিরাই
‘কৃষি সার ডিলার’ হিসেবে
মনোনীত হয়েছেন। গতকাল শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে
প্রকাশ করা হয়েছে এ
তালিকা।
গত ৭ অক্টোবর স্বাক্ষরিত
তালিকায় জেলা সার ও
বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসককে উল্লেখ
করে বলা হয়েছে, ‘জেলা
সার ও...