সারা দেশব্যাপী নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ কৃষক লীগের সভাপতি মো. জহির হোসেন মিজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্লাহর নেতৃত্বে পুলিশ দল পৌর এলাকার ফরিদগঞ্জ বাজারের 'রূপসা রাস্তার মাথা' থেকে তাকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের উপর হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে জহির হোসেন মিজিকে গ্রেপ্তার করা হয়।...