কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে উল্টো বিপাকে পড়েছেন জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ওই আসামি কৃষক লীগ নেতা বলে জানা গেছে। এ ঘটনায় জামায়াতের এক নেতা ও বিএনপির দুই কর্মীসহ মোট আটজনকে আটক করে পুলিশ।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে মিরপুর থানায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মিরপুরের চিথলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে একটি নাশকতা মা...