মেহেরপুরের গাংনী উপজেলায় ডিলারদের কারসাজি, কালোবাজারি এবং রাজনৈতিক প্রভাবের কারণে কৃত্রিম সার সংকট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৬০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ কৃষকরা। ফলে ফসলের উৎপাদন খরচ বাড়ায় লোকসানের আশঙ্কা করছেন এলাকার চাষিরা।
অভিযোগ রয়েছে, ডিলাররা যশোরের ডিপো থেকে সার কিনে একটি বড় অংশ সরাসরি ডিলারশিপবিহীন অসাধু ব্যবসায়ীদের কাছে চড়া দামে বিক্রি করে দেন। এমনকি কৃষি অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতেই ডিলাররা ভ্যানে করে গোপনে সার পাচার করে দেও...