মিথ্যা ঘোষণা দিয়ে চীন, পাকিস্তান ও থাইল্যান্ড থেকে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বোল্ট, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টম হাউজ। আটটি চালানে যৌথ অভিযান চালিয়ে ঘোষিত পণ্যের সঙ্গে বাস্তবে আমদানি করা পণ্যের ব্যাপক অসংগতি পাওয়া গেছে। ছয়টি চালানেই প্রায় ৬ কোটি ৮৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা শনাক্ত হয়েছে। সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউজের এআইআর শ...