নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ ৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির ৩৮২ শিক্ষার্থীই পাস করায় শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ ৫ অর্জনের সাফল্য পেয়েছে বিদ্যালয়টি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ছয়জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই জিপিএ ৫ পেয়েছে।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী তাজরিয়ান হোসেন মুন বলেছেন, ‘বাবা-মা ও শিক্ষকদের পরিশ্রমের কারণেই আ...