এক পাশে সুন্দরবনের করমজল, অন্য পাশে জনবসতি। পূর্বে পশুর নদী, পশ্চিমে ঢাংমারী নদী। দুই নদীর মাঝখানে বিচ্ছিন্ন এক জনপদ রেখামারি। সুন্দরবনসংলগ্ন খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এই গ্রামটি এখন নদীভাঙনে অস্তিত্বসংকটে পড়েছে। ইতিমধ্যে অনেক পরিবারের ভিটেমাটি ও চলাচলের রাস্তা নদীতে বিলীন হয়েছে।সরেজমিনে দেখা যায়, দুই নদীর মাঝ দিয়ে গ্রামের ভেতর দিয়ে চলে গেছে একটি সরু রাস্তা। রাস্তার দুই পাশে বাঁশের চালার ঘরে বসবাস করছে প্রায় শতাধিক পরিবার। রাস্তার কয়েকটি অংশ ভেঙে যাওয়ায় পায়ে হেঁটে...