ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডিপফেক থেকে নিজেকে সুরক্ষিত রাখতে তার কণ্ঠস্বরের ট্রেডমার্ক করার আবেদন করেছেন। সোমবার ইউরোপীয় ইউনিয়নের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে (ইইউআইপিও) আবেদনটি করা হয়। সংস্থাটির ওয়েবসাইটে আবেদনটি পাওয়া যাচ্ছে। মেলোনির কার্যালয়ও আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছে।আবেদনের অংশ হিসেবে মেলোনি চার সেকেন্ডের একটি অডিও রেকর্ড করেছেন। এতে তিনি ইতালীয় ভাষায় ‘ইও সোনো জর্জিয়া’, অর্থাৎ ‘আমি জর্জিয়া মেলোনি’ কথাটি দুবার বলেছেন।এআই প্ল্যাটফর্মের অননুমোদিত ব্যব...