পুরো ফুটবলবিশ্ব যখন নায়কের পূজায় ব্যস্ত, তখন স্পেন দেখাল ফুটবল এখনো ১১ জন মানুষের একসঙ্গে স্বপ্ন দেখার শিল্প। সামষ্টিক ফুটবল শক্তির স্পেন ২-০ গোলে এমবাপ্পে-দেম্বেলেদের হারিয়ে পৌঁছে গেছে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে।
ম্যাচের আগে সব আলাপই ছিল এমবাপ্পে না ইয়ামাল। সবই তারকাকেন্দ্রিক আলাপ। কিন্তু কোনো তারাই জ্বলতে পারেননি সেভাবে। বিশেষ করে ফ্রান্সের নামিদামি তারকারা স্পেনের দলীয় ফুটবলের বিপক্ষে আলো হারিয়ে হয়েছেন সাদামাটা। বেপরোয়া পা চালিয়ে মহা ভুল করেন ফ্রান্সের ডিফেন্ডার লুকাস দিনিয়া, ২২ মিনিটে সেই ভুলে...