অবনমন হয়েছে বাংলাদেশের দীর্ঘমেয়াদি সার্বভৌম ঋণমানের। পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান ‘এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস’। তবে দেশের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বি প্লাস’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘বি’ বহাল রাখা হয়েছে। বাংলাদেশের দীর্ঘমেয়াদি সার্বভৌম ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ করার অর্থ হলো দেশের অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে।
গত সোমবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ব্যাংক খাতের দীর্ঘস্থায়ী দুর্বলতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত অনিশ্চয়তা, জ্বালানি বাজারের অস্থিরতা ও ব...