গ্রাহক ও কর্মীদের বিশেষ স্বাস্থ্যসেবা দিতে মার্কেন্টাইল ব্যাংক এবং এপিক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান মো. সাইফুল আলম চৌধুরী এবং এপিক হেলথকেয়ারের নির্বাহী পরিচালক টি এম হান্নান। চুক্তির আওতায় ব্যাংকের কার্ডধারী, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা প্যাথলজিতে ৩০ এবং রেডিওলজিসহ অন্যান্য টেস্টে ২৫ শতাংশ ছাড় পাবেন। অনুষ্ঠানে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও উভয় প্রতিষ্ঠানের ঊর্...