বিএনপি বলছে গণভোট অবৈধ, অসাংবিধানিক। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটিও অবৈধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন।আজ বুধবার বিকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।সারোয়ার তুষার বলছিলেন, ‘গণভোট যদি অসাংবিধানিক হয়, তাহলে বর্তমান সরকারও অসাংবিধানিক। এ বিষয়ে বিএনপিক...