রাজধানীর হাজারীবাগের বারইখালী এলাকা। সবে সন্ধ্যা হয়েছে। হঠাৎ শতাধিক ব্যক্তি জড়ো হন এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের গুদামের সামনে। এরপর আশপাশের যত বাড়ির সামনে ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল, একে একে সেগুলো বন্ধ করে দেন তারা। একপর্যায়ে তাদের একটি দল দেয়াল টপকে ঢুকে পড়ে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের ভেতরে। নিরাপত্তাকর্মীদের হুমকি দিয়ে ওই দলের সদস্যরা গুদাম থেকে খুলে নেন ক্যামেরা ও ডিভিআর বা ফুটেজ সংরক্ষণের যন্ত্র। ওই ব্যক্তিদের মুখে ছিল মুখোশ ও মাথায় ছিল হেলমেট। তারা বলতে থাকেন, ‘এখন থেকে জমির ভ...