আমেরিকায় বিমানের ভেতরে বিশৃংখলা সৃষ্টিকারি যাত্রীকে আকাশে থাকাবস্থায়ই জিপ টাই ও ডাক্ট টেপ (টেপ) দিয়ে বেঁধে ফেললো যাত্রীরাই। বিমানে থাকা প্রত্যক্ষদর্শীরা সিবিএস নিউজ নিউ ইয়র্ককে জানিয়েছেন, ওই যাত্রীর আচরণ সবার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ডালাস থেকে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিমান চলন্ত অবস্থায় সিটে বসা এক ব্যক্তি অপরজনকে গলা চেপে ধরে আক্রমণ করে। এ সময় বিমানের যাত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জুয়ান মেজিয়া এবং রিচ...