তার বয়স ১৬। পড়ে নবম শ্রেণিতে। ইংরেজিতে অনর্গল কথা বলে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব মিলিয়ে তার ফলোয়ারের সংখ্যা ৫৫ লাখ! সামাজিক মাধ্যমে ভিডিও আপলোড করা শুরু করেছিল তখন তার বয়স ৯ বছর। ভাবা যায় এতটুকুন একটা মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ইংরেজির শিক্ষক হিসেবেই প্রতিষ্ঠিত করেছে! তার আপলোড করা ভিডিও’র অধিকাংশই ইংরেজি বলা ও শেখা নিয়ে। এত অর্জন যার সে হলো চট্টগ্রামের লাভলেইনের আবেদীন কলোনির বাসিন্দা উম্মে মাইসুন।
এই পাড়াটি এমনিতেই জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর...