ইসরায়েলি সরকার যত বেশি কট্টর ও ডানপন্থী হয়ে উঠছে, তত বেশি উচ্চশিক্ষিত ও ধনী নাগরিকরা দেশ ছাড়ছেন। তাদের অনেকেই মনে করেন, তারা যে ইসরায়েলকে চিনতেন, সেটি আর নেই।চলতি বছরের শেষে গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে ক্রমেই এ সংখ্যা আরও বাড়ছে। এতে কয়েক দশক ধরে দেশটিকে টিকিয়ে রাখার যে চেষ্টা, তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।এ মাসের শুরুতে ইসরায়েলের কর কর্তৃপক্ষ এমন একটি গবেষণা প্রকাশ করেছে। গবেষণায় দেখা গেছে, ২০২৩ ও ২০২৪ সালে দেশ ছাড়ার হার আগের বছরগুলোর তুলনায় শুধু বেশিই ছিল না, যারা দেশ ছেড়েছেন, তাদের বড় অংশ...