নদীর
ওপর সেতু আছে, কিন্তু
দুই পাশে নেই সংযোগ
সড়ক। তাই সেতু পেরিয়ে
স্কুলে যাওয়ার পথ বন্ধ শিশুদের,
কৃষকের পণ্য নিতে হচ্ছে
ঘুরপথে, আর সাধারণ মানুষকে
গন্তব্যে পৌঁছাতে পাড়ি দিতে হচ্ছে
বাড়তি তিন কিলোমিটার। ময়মনসিংহের
ফুলবাড়িয়া ও মুক্তাগাছা উপজেলার
সীমান্তে আয়মন নদীর ওপর
সেতুটির সংযোগ সড়ক ভেঙে যাওয়ার
পর দুই বছর ধরে
এমন দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ৯ গ্রামের মানুষ।
সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ না থাকায় তাদের
ভোগান্তি দীর্ঘ হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সেতুটি মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের মানিকপ...