২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল হয়েছে। সামগ্রিক পরিস্থিতিরও উন্নতি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ হোম অফিস। তবে রাজনৈতিক সহিংসতা, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা, দুর্নীতি, পুলিশের জবাবদিহি এবং সংস্কার বাস্তবায়নে ধীরগতি নিয়ে এখনো উদ্বেগ রয়েছে।১৪ অক্টোবর প্রকাশিত ৮৬ পৃষ্ঠার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ১৯ অক্টোবর প্রকাশিত নতুন নীতিগত নির্দেশনায় যুক্তরাজ্যে বাংল...